৩১ দফা বাস্তবায়নে কালিহাতীতে বিএনপির বিশাল জনসভা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে টাঙ্গাইলের কালিহাতীতে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ দফা বাস্তবায়নে কালিহাতীতে বিএনপির বিশাল জনসভা

শনিবার বিকেলে গোপালদীঘি হাইস্কুল মাঠে পাইকরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। সভাপতিত্ব করেন পাইকরা ইউনিয়ন বিএনপির সভাপতি তাইবুর রহমান তোতা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন তার বক্তব্যে ৩১ দফা কর্মসূচির বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বর্তমান সরকারের ব্যর্থতা ও দমননীতির তীব্র সমালোচনা করে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই আন্দোলন অব্যাহত থাকবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির প্রাক্তন সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা। এছাড়াও বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা।

বক্তারা বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য আহ্বান জানান এবং চলমান আন্দোলনে জনগণের ঐক্যবদ্ধ সমর্থন প্রত্যাশা করেন। জনসভায় উপস্থিত নেতাকর্মীরা দেশব্যাপী আন্দোলনে একত্রে কাজ করার অঙ্গীকার করেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Smartwatchs