সিরিয়া থেকে রাশিয়ায় পৌঁছেছেন বাশার

 সিরিয়া থেকে রাশিয়ায় পৌঁছেছেন বাশার

বাশার আল–আসাদ সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় গ্রহণ করেছেন। তাঁকে রাজনৈতিক আশ্রয় প্রদান করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে তিনি বর্তমানে মস্কোয় অবস্থান করছেন, এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রাশিয়ার বার্তা সংস্থা তাস ও রিয়া নভস্তির উদ্ধৃতি দিয়ে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদ এবং তাঁর পরিবারের সদস্যরা মস্কোয় পৌঁছেছেন। মানবিক দিক বিবেচনায় রাশিয়া তাঁদের রাজনৈতিক আশ্রয় প্রদান করেছে।

এর আগে, সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের মাত্র ১২ দিনের অভিযানে রোববার বাশার সরকারের পতন ঘটে, যা তাঁর দুই দশকের শাসনের সমাপ্তি ঘটায়। বাশারের বাবা হাফিজ আল–আসাদ প্রায় ২৯ বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বাবার মৃত্যুর পর বাশার ক্ষমতায় আসেন। প্রথমে সংস্কারের দিকে অগ্রসর হলেও পরে তিনি বাবার মতো কর্তৃত্ববাদী হয়ে ওঠেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Smartwatchs