আলু ও ডালের স্যুপ তৈরি করা সম্ভব, আপনি কি জানতেন

 গরম স্যুপ এই সময়ে উপকারী হতে পারে। এটি পেটকে পূর্ণ করে এবং উষ্ণতা প্রদান করে।

আলু ও ডালের স্যুপ তৈরি করা সম্ভব, আপনি কি জানতেন
 মিষ্টি আলু ও ডাল স্যুপ

 

উপকরণ:

জলপাই তেল ২ টেবিল চামচ, মিষ্টি আলু ৭৫০ গ্রাম (ছোট টুকরো করে কাটা), গাজর ২টি (খোসা ছাড়িয়ে টুকরো করে কাটা), পেঁয়াজ ১টি (কাটা), মরোক্কান রেসিপি বেইজ ৮০ গ্রাম, ভেজিটেবল স্টক ৫০০ মিলিলিটার, পানি ৩৭৫ মিলিলিটার, মসুর ডাল ৪২৫ গ্রাম (ধোয়া ও পানি ঝরানো), লেবুর রস ৬০ মিলিলিটার, দই ১৩০ গ্রাম, ডিল পাতা ২ টেবিল চামচ, পুদিনা পাতা সিকি কাপ, লেবুর খোসা ১ টেবিল চামচ।

প্রণালি:

একটি বড় সসপ্যানে মাঝারি আঁচে তেল গরম করুন। এরপর তাতে মিষ্টি আলু, গাজর এবং পেঁয়াজ যোগ করুন। পেঁয়াজ নরম না হওয়া পর্যন্ত এটি নাড়াতে থাকুন। রেসিপি বেজ দিয়ে ১ মিনিট নাড়ুন। এরপর স্টক এবং পানি দিয়ে ফুটতে দিন। মাঝারি আঁচে ১৫ মিনিট রান্না করুন। আলু এবং গাজর নরম হয়ে গেলে সসপ্যানটি চুলা থেকে নামিয়ে নিন। মিশ্রণটি ব্লেন্ড করুন। ৩ ভাগের ২ ভাগ ডাল স্যুপে মিশিয়ে দিন। মাঝারি থেকে একটু বেশি আঁচে স্যুপটিকে ফুটতে দিন। লেবুর রস দিয়ে স্বাদ বাড়ান। পরিবেশনের সময় বাটিতে সামান্য দই যোগ করুন এবং উপরে ডিল পাতা, পুদিনা পাতা, লেবুর খোসা ও কিছু ডাল ছড়িয়ে দিন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Smartwatchs