প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেছেন, দেশের বিভিন্ন ইস্যুতে সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা আজ ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করবেন।
এর আগে, গত মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের এবং গতকাল বুধবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
বৈঠকে তিনি দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধের জন্য জাতীয় ঐক্যের আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, যারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে সমর্থন করেননি, তারা এই অভ্যুত্থানকে মুছে ফেলতে চান। তারা বাংলাদেশ সম্পর্কে মিথ্যা প্রচার চালাচ্ছে।
তিনি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে একত্রিত হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন