সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অপতৎপরতা প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক অবস্থায় রয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিজিবি সদর দপ্তর থেকে প্রেরিত এক খুদে বার্তায় এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা অপতৎপরতা প্রতিরোধে তারা সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক অবস্থায় রয়েছে।
এদিকে, উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আট জেলার বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ভারত। বিএসএফ জানিয়েছে, উত্তরবঙ্গের আট জেলার বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার উদ্দেশ্যে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারবিহীন এলাকায় কাঁটাতার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি সূর্যকান্ত শর্মা গতকাল সোমবার শিলিগুড়িতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে বিএসএফের ডিআইজি (জেনারেল) কুলদীপ সিং, ডিআইজি (অপারেশন) সঞ্জয় শর্মা, ডিআইজি (পিএসও) সঞ্জয় পন্থসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উত্তরবঙ্গের আট জেলায় মোট ১ হাজার ৯৩৭ কিলোমিটার সীমান্ত রয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন