কালিহাতী উপজেলার মুক্তিযোদ্ধা দলের নবগঠিত আহ্বায়ক কমিটি

 

কালিহাতী উপজেলার মুক্তিযোদ্ধা দলের নবগঠিত আহ্বায়ক কমিটি

কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে নতুন তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন: আহ্বায়ক হবিবুর রহমান হবি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, এবং সদস্য সচিব আব্দুল হালিম মিয়া।

গত ১ ডিসেম্বর টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিঞার সুপারিশে এবং জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুল খালেক মন্ডলের স্বাক্ষরে এই কমিটি অনুমোদন লাভ করে।

 নবগঠিত কমিটিকে আগামী তিন মাসের মধ্যে মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়েছেন: কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, এবং কালিহাতী পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সিদ্দিক।

Post a Comment

নবীনতর পূর্বতন

Smartwatchs