নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এই তথ্য প্রদান করেন।
সোমবার সকাল ১১টায় ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এই বৈঠকে চারজন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, তহমিদা আহমদ এবং আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্তির জন্য আমাদের কাছে সতেরো লাখ নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এই নাগরিকরা পহেলা জানুয়ারি ২০২৫ তারিখে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে।নতুন ভোটার সংগ্রহে বাড়ি বাড়ি যাবে নির্বাচন কমিশন
নিজস্ব প্রতিবেদক
নতুন ভোটার সংগ্রহে বাড়ি বাড়ি যাবে নির্বাচন কমিশন
আগামী বছরের ২ মার্চের পর থেকে ভোটার তালিকা হালনাগাদ করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদকৃত এই ভোটাররা ২০২৬ সালে নতুন ভোটার হিসেবে যুক্ত হবে। এদিকে, ভোটার তালিকা আইন অনুযায়ী, নির্বাচন কমিশনের কাছে থাকা তথ্যের ভিত্তিতে আগামী জানুয়ারির ২ তারিখ থেকে মার্চের ২ তারিখের মধ্যে ভোটার তালিকার খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এই তথ্য জানান।
সোমবার বেলা ১১টায় ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন উপস্থিত ছিলেন।


একটি মন্তব্য পোস্ট করুন