কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌসভাতে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

 

কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌসভাতে বিএনপির  কর্মীসভা অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্দেশ্যে ৩১ দফা কর্মসূচি নিয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ডিসেম্বর) বিকেলে এলেঙ্গা পৌরসভার পৌলী বাজারে আয়োজিত এই সভাতে সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবজাল হোসেন।পরিচালনা করেন কালিহাতী উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বারেক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা।

সভায় আরও উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা।

Post a Comment

নবীনতর পূর্বতন

Smartwatchs